তাওহিদ হৃদয়ের ব্যাটে রূপকথার ইনিংস, ১৯০ রানে একাই লড়ছেন বাংলাদেশের নায়ক!
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। প্রথম সেশনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচে ফিরিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
শনিবার চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে রয়েছে মাত্র ৩৮ রানে। হৃদয় ২৮৯ বলে ১৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১৯০ রানে অপরাজিত আছেন।
একপর্যায়ে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে অসাধারণ জুটি গড়েন হৃদয়। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যায় ম্যাচের চিত্র। সিলেটের মাঠে অষ্টম উইকেটে বাংলাদেশের প্রথম শতরানের জুটিও গড়েন তাঁরা।
হৃদয়ের দুর্দান্ত ইনিংসে বড় লিডের শঙ্কা কাটিয়ে উল্টো ওয়েস্ট ইন্ডিজের লিড কমিয়ে এনেছে বাংলাদেশ। এখন তাঁর সামনে অপেক্ষা করছে ডাবল সেঞ্চুরির হাতছানি।



আপনার মতামত লিখুন